আপনার পরিবারের প্লেটে প্রতিদিন যে মাংসটি তুলে দিচ্ছেন, তা কতটুকু নিরাপদ? ‘দেশীয় রসদ’ আপনাকে দিচ্ছে শতভাগ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ব্রয়লার মুরগির নিশ্চয়তা। আমাদের খামারে উৎপাদিত প্রতিটি মুরগি ফার্মে ফাপানো নয়, বরং প্রাকৃতিক খাদ্যে ধীরগতিতে (Slow-grown) বেড়ে ওঠে।
কেন আমাদের ব্রয়লার বাজারের চেয়ে আলাদা?
জিরো অ্যান্টিবায়োটিক (NAE): আমাদের মুরগিকে জন্ম থেকে জবাই পর্যন্ত কোনো প্রকার অ্যান্টিবায়োটিক পুশ করা হয় না। এমনকি অসুস্থ হলেও অ্যান্টিবায়োটিকের বদলে প্রাকৃতিক ভেষজ চিকিৎসা দেওয়া হয়।
সম্পূর্ণ প্রাকৃতিক খাবার: পোল্ট্রি মিল বা প্রাণিজ বর্জ্যের (Animal By-product) পরিবর্তে আমাদের নিজস্ব কারখানায় তৈরি ভুট্টা ভাঙ্গা,গম, সয়াবিন গুড়া, সরিষার খৈল, সজনে পাতা, গমের অঙ্কুর ইত্যাদি প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ ভেষজ খাবার দেওয়া হয়।
মুক্ত বিচরণ (Soil Access): খাঁচার বন্দিদশা নয়; আমাদের মুরগিগুলো সরাসরি মাটির ওপর প্রাকৃতিক আলো-বাতাসে বেড়ে ওঠে। তাই এদের মাংস সাধারণ ব্রয়লারের মতো নরম ও সুস্বাদু হলেও, পুষ্টিগুণে দেশি মুরগির মতোই স্বাস্থ্যকর।
গ্রোথ হরমোন মুক্ত: ওজন দ্রুত বাড়ানোর জন্য কোনো প্রকার সিনথেটিক গ্রোথ প্রমোটার, স্টেরয়েড বা হরমোন ব্যবহার করা হয় না।
হালাল প্রক্রিয়াজাতকরণ: সম্পূর্ণ ইসলামী শরিয়াহ মোতাবেক হালাল তরিকায় জবাই এবং শতভাগ স্বাস্থ্যকর পরিবেশে ড্রেসিং ও প্যাকেজিং করা হয়।

